
নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): কেরলমের মল্লপুরমে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ধৃতের নাম - হ্যারিস টিএ। এর ফলে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। গতকাল মল্লপুরম জেলার মাঞ্জেরিতে হ্যারিসকে গ্রেফতার করা হয়। অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত হ্যারিস উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি অবৈধভাবে সংগ্রহের প্রক্রিয়ায় জড়িত ছিল।
আরসি-০১/২০২৬/এনআইএ/কেওসি নম্বর দিয়ে নথিভুক্ত এই মামলাটি ৭ ফেব্রুয়ারি মল্লপুরমের চেম্মাড-থালাপ্পারা রোডে অবস্থিত 'ফারহা হলো ব্রিকস কোম্পানি'-র চত্বরে পার্ক করা একটি লরি থেকে ৮৯,৬০০টি বিস্ফোরক স্টিক এবং ১০,৫০০টি শক টিউব (নন-ইলেকট্রিক বা 'ননেল' ডিটোনেটর) উদ্ধারের ঘটনার সঙ্গে সম্পর্কিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ