নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত যে কোনও পদক্ষেপ নিতে প্রস্তুত : রাজনাথ সিং
নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার দিল্লির বেস হাসপাতালে ‘সিঁদুর মহারক্তদান যাত্রা’ রক্তদান শিবিরের উদ্বোধন করেন। রাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুর’ বিশ্বজুড়ে এই বার্তা দিয়েছে যে, দেশের নারীদের সিঁদুরের মর্যাদা রক্ষার পা
রাজনাথ সিং


নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার দিল্লির বেস হাসপাতালে ‘সিঁদুর মহারক্তদান যাত্রা’ রক্তদান শিবিরের উদ্বোধন করেন। রাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুর’ বিশ্বজুড়ে এই বার্তা দিয়েছে যে, দেশের নারীদের সিঁদুরের মর্যাদা রক্ষার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত যে কোনও পদক্ষেপ নিতে প্রস্তুত। প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন—যারা পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের খতম করেছে এবং যারা ভারতের ওপর কুদৃষ্টি ফেলার দুঃসাহস দেখিয়েছে, তাদের কঠোর পরিণতির মুখোমুখি করেছে।

রাজনাথ সিং বলেন, রক্ত কোনও কারখানা বা গবেষণাগারে তৈরি হয় না; কেবল একজন সুস্থ মানুষই অন্য একজনকে তা দিতে পারেন। তাই জীবনদানের পাশাপাশি রক্তদান হলো মানবতার শ্রেষ্ঠ উপহার। মহারাষ্ট্রে বীরত্ব ও সহমর্মিতার যে ঐতিহ্য ছত্রপতি শিবাজী মহারাজের আমল থেকে চলে আসছে, তা আজও অব্যাহত রয়েছে। অন্যের সুরক্ষা এবং দেশসেবার মধ্যেই মানুষের শক্তির সর্বোত্তম সদ্ব্যবহার নিহিত। রাজনাথ আরও বলেন, তরুণ বন্ধুদের আহ্বান জানানো হচ্ছে যেন তারা রক্তদানকে কেবল একটি কর্মসূচির গণ্ডি থেকে বের করে একটি সংস্কৃতিতে পরিণত করেন এবং ২০৪৭ সালের মধ্যে একটি সুস্থ, নিরাপদ ও সংবেদনশীল ভারত গড়ে তোলার ক্ষেত্রে মূল্যবান অবদান রাখেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande