ভোপাল সফরে কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু
ভোপাল, ৯ আগস্ট (হি.স.): রবিবার একদিনের সফরে ভোপালে পৌঁছেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু। তিনি এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী কেন্দ্
ভোপাল সফরে কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু


ভোপাল, ৯ আগস্ট (হি.স.): রবিবার একদিনের সফরে ভোপালে পৌঁছেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু। তিনি এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীকে অভ্যর্থনা জানান ও একটি স্মারক উপহার দেন। সেখানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব অশোক বার্নওয়াল, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব সমীর সিনহা, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পরিকল্পনা বিভাগের সদস্য অনিল গুপ্ত এবং মধ্যপ্রদেশ বিমান পরিবহন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় শুক্লা।

উল্লেখ্য, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু মধ্যপ্রদেশের চারটি নতুন রুটের বিমান পরিষেবার সূচনা করবেন। রুটগুলি যথাক্রমে ভোপাল-রেওয়া, ভোপাল-পাটনা, রেওয়া-কলকাতা এবং জব্বলপুর-কলকাতা। এদিন তিনি ভোপাল থেকে রেওয়াগামী প্রথম বিমানেরও সূচনা করবেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande