
জম্মু, ৯ আগস্ট (হি.স.): রবিবার জম্মু ও কাশ্মীরের সোপোরের ২৬টি স্থানে তল্লাশি চালালো নিরাপত্তা বাহিনী। নিষিদ্ধ সংগঠন জামাত-ই-ইসলামির সঙ্গে যুক্ত কার্যকলাপের প্রেক্ষিতে তদন্তের অংশ হিসেবে এই অভিযান| ইউএপিএ-র অধীনে দায়ের করা একটি মামলার সূত্রে এই তল্লাশি চালানো হয় বলে জানা গেছে।
সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে পুলিশি তৎপরতা বেড়েছে জম্মু ও কাশ্মীরে। উপত্যকাজুড়ে তল্লাশি জোরদার করতে রবিবার সকালেই উত্তর কাশ্মীরের সোপোরের ২৬টি ভিন্ন ভিন্ন এলাকায় একযোগে বড়সড় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। আবাসন থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান, শহরাঞ্চল থেকে গ্রাম— সর্বত্র চলে অভিযান।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ