মর্মান্তিক! পঞ্জাবে গাড়ির ধাক্কায় মৃত্যু ৩ শিবভক্তের, আহত একজন
ফতেহগড় সাহিব, ৯ আগস্ট (হি.স.): পঞ্জাবের ফতেহগড় সাহিবে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ শিবভক্তের। এছাড়াও একজন আহত হয়েছেন। রবিবার ভোররাতে সিরহিন্দ জিটি রোডে দাদা মোটরসের কাছে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় তিন কানওয়ারি মারা যান এবং আরও একজন গুরুতর আহত হয়ে
মর্মান্তিক! পঞ্জাবে গাড়ির ধাক্কায় মৃত্যু ৩ শিবভক্তের, আহত একজন


ফতেহগড় সাহিব, ৯ আগস্ট (হি.স.): পঞ্জাবের ফতেহগড় সাহিবে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ শিবভক্তের। এছাড়াও একজন আহত হয়েছেন। রবিবার ভোররাতে সিরহিন্দ জিটি রোডে দাদা মোটরসের কাছে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় তিন কানওয়ারি মারা যান এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে ভোররাত সোয়া ২টো নাগাদ, যখন কোটকাপুরার ৬ জন 'কানওয়ারিয়া'-র একটি দল—যারা উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে পবিত্র জল নিয়ে বাড়ি ফিরছিল—রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল। পুণ্যার্থীদের দলটির সঙ্গে থাকা জগসির সিং অভিযোগ করেন, পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি সামনে হেঁটে যাওয়া চারজন কানওয়ারিকে ধাক্কা দেয়। তাঁদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং মুকেশ কুমার নামে অপর একজন গুরুতর আহত হন। নিহতরা হলেন - মহিন্দর পাল, দীপক ও জগদীশ মিত্তল; এঁরা সবাই ফরিদকোট জেলার বাসিন্দা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande