ভোপালে তিরঙ্গা যাত্রার আয়োজন, অংশ নিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব
ভোপাল, ৯ আগস্ট (হি.স.): সারা দেশের পাশাপাশি রবিবার মধ্যপ্রদেশের ভোপালেও তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বহু মানুষ তিরঙ্গা যাত্রায় অংশ নেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও ভোপালে আয়োজিত ''তিরঙ্গা যাত্রায়'' অংশ
ভোপালে তিরঙ্গা যাত্রার আয়োজন, অংশ নিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব


ভোপাল, ৯ আগস্ট (হি.স.): সারা দেশের পাশাপাশি রবিবার মধ্যপ্রদেশের ভোপালেও তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বহু মানুষ তিরঙ্গা যাত্রায় অংশ নেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও ভোপালে আয়োজিত 'তিরঙ্গা যাত্রায়' অংশ নেন। ত্রিবর্ণরঞ্জিত পতাকা হাতে নিয়ে মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের আহ্বানে আমরা সারা দেশজুড়ে 'তিরঙ্গা যাত্রা'র আয়োজন করছি। প্রতিটি রাজ্যের রাজধানীতে এই শোভাযাত্রাগুলি অনুষ্ঠিত হচ্ছে। এদিন ভোপালে আয়োজিত তিরঙ্গা যাত্রাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande