অবিলম্বে মেদিনীপুর জেল সংস্কারের আর্জি এপিডিআর-এর
কলকাতা, ১ সেপ্টেম্বর (হি স)। অবিলম্বে মেদিনীপুর জেল সংস্কারের উদ্যোগ নিক সরকার। একটু স্বস্তিতে থাকুক মানুষগুলো। এ কথা জানিয়ে মঙ্গলবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করলেন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির (এপিডিআর)
অবিলম্বে মেদিনীপুর জেল সংস্কারের আর্জি এপিডিআর-এর


কলকাতা, ১ সেপ্টেম্বর (হি স)। অবিলম্বে মেদিনীপুর জেল সংস্কারের উদ্যোগ নিক সরকার। একটু স্বস্তিতে থাকুক মানুষগুলো। এ কথা জানিয়ে মঙ্গলবার সামাজিক মাধ্যমে

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করলেন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির (এপিডিআর) রাজ্য সম্পাদক রঞ্জিত সুর।

তিনি লিখেছেন, মেদিনীপুর সেন্ট্রাল জেলের বন্দিরা এপিডিআর-এর কাছে করুণ আবেদন জানিয়েছেন, এই বর্ষার মধ্যে কী ভয়ংকর পরিস্থিতির মধ্যে তাঁরা বাস করছেন তা সরকারের নজরে আনা হোক। জেলের বহু ওয়ার্ডের ছাদ থেকে ঝরঝরিয়ে বৃষ্টির জল পড়ছে। ২০১৪ সালের পর আর কোনো মেরামতের কাজ হয়নি।

প্রায় সব ওয়ার্ডেরই ছাদ ভাঙাচোরা। প্লাস্টিক টানিয়ে, ছাতা ধরে রাত কাটছে বন্দিদের। ছাদ বা দেওয়াল যে কোনো সময়ে ভেঙে পড়তেও পারে। বৃষ্টির পরিমান যেভাবে বাড়ছে তাতে আতঙ্ক বাড়ছে। বড় বিপদ হতে পারে বন্দিদের। সব জানা সত্ত্বেও, বারবার ব্যবস্থা নেওয়ার অনুরোধ সত্বেও জেল সুপার কোন ব্যবস্থা নিচ্ছেন না, বন্দিদের অভিযোগ।

ঝড়জলের এই সময়ে বন্দিদের বিপদ থেকে রক্ষা করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

আইজি কারা-কে জানানো হয়েছে। কিন্তু কোন তৎপরতা দেখা যাচ্ছে না। আগের সরকারকেও জানানো হয়েছিল। কেউ গা করেনি। যতক্ষণ না বড় কিছু ঘটবে এভাবেই চলবে?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি ই বর্তমানে কারামন্ত্রী। তিনি কি উদ্যোগ নেবেন? জেলবন্দিদের ভোটাধিকার নেই। জেলবন্দিরা তাঁকে ভোট দেয়নি এটা বলা যাবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande