শেক্সপিয়র সরণি থানায় হাজিরা অভিষেকের, দুষলেন বিজেপিকে
কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.): ক্যামাক স্ট্রিটকাণ্ডে সমন করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার নির্ধারিত সময়ে থানায় হাজিরা দেন তিনি। গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিলবোর্ড ভাঙতে গিয়ে বাধার মুখে পড়েন পুরক
শেক্সপিয়র সরণি থানায় হাজিরা অভিষেকের, দুষলেন বিজেপিকে


কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.): ক্যামাক স্ট্রিটকাণ্ডে সমন করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার নির্ধারিত সময়ে থানায় হাজিরা দেন তিনি। গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিলবোর্ড ভাঙতে গিয়ে বাধার মুখে পড়েন পুরকর্মী ও পুলিশ। হাতাহাতি-শ্লীলতাহানির মতো অভিযোগ ওঠে। সেই ঘটনাতেই তলব করা হয়। এদিন থানার বাইরে জমায়েত করেন তৃণমূলকর্মী ও সমর্থকরা।

সন্ধ্যায় থানা থেকে বেরোনোর সময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এমনকি গতকালও তৃণমূলের দলীয় কার্যালয়গুলিতে অগ্নি-নিরাপত্তা পরীক্ষার (ফায়ার অডিট) নামে আমাদের দলের কর্মীদের হেনস্থা করা হয়েছে। বিজেপি যদি এক মাস আগেও এমন তৎপরতা দেখাত, তবে মির্জা গালিব স্ট্রিট ও তারাপীঠের হোটেলগুলিতে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো মানুষগুলিকে বাঁচানো যেত। ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাসের মধ্যেই আলিপুর প্রশাসনিক ভবনের দ্বিতীয় থেকে নবম তলায় সন্দেহজনক পরিস্থিতিতে আগুন লেগেছিল। অথচ, তখনও তাদের অগ্নি-নিরাপত্তা পরীক্ষার প্রয়োজন বোধ হয়নি। মনে হয়, কেবল তৃণমূলের ক্ষেত্রেই তাদের এমন তৎপরতার প্রয়োজন পড়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande