
ওয়াশিংটন, ১ সেপ্টেম্বর (হি.স.): ফের ইরানের বিরুদ্ধে সরব হয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইরান একটি ব্যর্থ রাষ্ট্র বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, তাঁদের হাতে পারমানবিক অস্ত্র থাকতেই পারে না। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি আমেরিকার নিয়ন্ত্রণেই রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান একটি ব্যর্থ রাষ্ট্র। তবে তার মানে এই নয় যে আমরা তাদের ওপর আঘাত হানব না। হরমুজ প্রণালীর ওপর আমাদের নিয়ন্ত্রণ অত্যন্ত সুদৃঢ়। ইরানের হাতে কোনও পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকত, তবে ইজরায়েল নিশ্চিহ্ন হয়ে যেত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ