
নিউ ইয়র্ক, ১ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ চোট কাটিয়ে প্রত্যাবর্তন ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে খুব বেশি কষ্ট পেতে হয়নি। কারণ তিনি সোমবার সহজেই ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।
প্রথম একক ম্যাচে স্প্যানিশ খেলোয়াড়টি রুশ রোমান সাফিউলিনকে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে পরাজিত করেছেন।
টুর্নামেন্টে জানিক সিনারের চোট এবং নোভাক জোকোভিচের প্রথম রাউন্ডেই বিদায়ের কারণে শিরোপা ধরে রাখার ক্ষেত্রে আলকারাজই ফেভারিট হিসেবে থাকছেন।
দ্বিতীয় রাউন্ডে তিনি পর্তুগালের জাইমে ফারিয়ার মুখোমুখি হবেন।
“আমার জন্য এই পাঁচ মাস সত্যিই খুব কঠিন ছিল। আমি সবকিছুকে মিস করেছি। আমি আবার প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে সত্যিই খুব খুশি,” অলকারাজ বলেন।
সোমবার সিনসিনাটিতে শিরোপা জেতা আর্থার ফিলস স্টেফানোস সিটসিপাসের কাছে ৪-৬,৭-৬(৩),৬-১,৬-৪ সেটে পরাজিত হওয়ায় শীর্ষ ১০ থেকে আরও একজন খেলোয়াড় বিদায় নিলেন ।
এবার ফ্ল্যাশিং মেডোজে অবাছাইকৃত এই গ্রিক খেলোয়াড় বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে অতীতে দুটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলার সুবাদে অর্জিত ৩ নম্বর র্যাঙ্কিংটি তিনি পুনরুদ্ধার করতে পারবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি