
আরারিয়া, ১ সেপ্টেম্বর (হি.স.) : বিহারের আরারিয়া জেলার ১২টি পঞ্চায়েত এবং পুর এলাকার ১১টি ওয়ার্ডে মঙ্গলবার ‘সহযোগিতা শিবির’-এর আয়োজন করা হয়। এদিন পুর পরিষদ এলাকার ৫ নম্বর ওয়ার্ডের রজোখরের ঈদগাহ মাঠে আয়োজিত শিবির পরিদর্শন করেন জেলাশাসক বিনোদ দুহন। শিবিরে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শোনেন জেলাশাসক। পরে শিবিরে জমা পড়া আবেদনগুলির বিষয়ে নিয়ম মেনে দ্রুত পদক্ষেপ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার জেলাশাসক বলেন, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান করাই ‘সহযোগিতা শিবির’-এর মূল উদ্দেশ্য। শিবিরে পাওয়া অভিযোগগুলি ‘সহযোগিতা পোর্টাল’-এ নথিভুক্ত করা হচ্ছে। এর ফলে প্রতিটি অভিযোগের নিষ্পত্তির অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি আধিকারিকদের জবাবদিহিও নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আধিকারিকদের নির্দেশ দেন, শিবিরে পাওয়া অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়সীমার মধ্যে সমস্যাগুলির সমাধান করতে হবে। পাশাপাশি যোগ্য উপভোক্তারা যাতে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পান, সে বিষয়ে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশ দেওয়ারও নির্দেশ দেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস