সাকার গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
লন্ডন, ১ সেপ্টেম্বর (হি.স.): ভিলা পার্কে সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। আক্রমণে কোনও দলই সেরাটা মেলে ধরতে পারে নি। ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন বুকায়ো সাকা। অ্যাস্টন ভিলাকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল আর্সেনাল। এই
সাকার গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়


লন্ডন, ১ সেপ্টেম্বর (হি.স.): ভিলা পার্কে সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল।

আক্রমণে কোনও দলই সেরাটা মেলে ধরতে পারে নি। ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন বুকায়ো সাকা। অ্যাস্টন ভিলাকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল আর্সেনাল।

এই মরসুমে তিন ম্যাচ খেলে কোনো গোল হজম করেনি আর্সেনাল। এফএ কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর, কভেন্ট্রি সিটিকে একই ব্যবধানে হারিয়ে লিগে যাত্রা শুরু করে তারা।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। সমান পয়েন্ট শীর্ষে ম্যানচেস্টার সিটি। হাল সিটি ও চেলসিরও পয়েন্ট ৬ করে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande