উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের শুভ সূচনা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দফতরের উদ্যোগে ‘উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের’ শুভ সূচনা করেন | কলকাতার নিউ মার্কেট হগ মার্কেট প্রাঙ্গণে এদিন উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের
উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের শুভ সূচনা মুখ্যমন্ত্রীর


কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দফতরের উদ্যোগে ‘উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের’ শুভ সূচনা করেন | কলকাতার নিউ মার্কেট হগ মার্কেট প্রাঙ্গণে এদিন উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের’ শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপভোক্তা বিষয়ক মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁও।

ক্রেতা দফতরের অনুষ্ঠানে যোগ দিয়ে পূর্বতন সরকারকে কটাক্ষ মুখ্যমন্ত্রী করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আমি কখনও ক্রেতা সুরক্ষার অনুষ্ঠানে দেখিনি। আগে কোনও মুখ্যমন্ত্রীকে আসতে দেখিনি। চিটফান্ডের প্রতারণা দেখেছেন। পশ্চিমবঙ্গে ফ্ল্যাট বুকিং নিয়েও প্রতারণা হচ্ছে। ব্যবস্থা নিচ্ছি। ক্রেতা সুরক্ষা দফতর এতদিন সবথেকে অবহেলিত দফতর ছিল।’

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande