রাজনীতিতে ব্যক্তির চেয়ে নীতি বড়, সোজা মন্তব্য মন্ত্রী দিলীপের
কলকাতা, ১ সেপ্টেম্বর (হি স)। বাংলার রাজনীতিতে নেতা বড় না নীতি বড়? মঙ্গলবার এই প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সমাজ বদলাতে হলে সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং সবাইকে নিয়ম মেনে চলতে হবে।
রাজনীতিতে ব্যক্তির চেয়ে নীতি বড়, সোজা মন্তব্য মন্ত্রী দিলীপের


কলকাতা, ১ সেপ্টেম্বর (হি স)। বাংলার রাজনীতিতে নেতা বড় না নীতি বড়?

মঙ্গলবার এই প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সমাজ বদলাতে হলে সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং সবাইকে নিয়ম মেনে চলতে হবে।

রাজনীতিতে সবসময়ই নীতি বড়। নেতা চলে যায় নীতি থেকে যায়। এখানে নীতি বলে কিছু নেই। একটাই নীতি আছে দুর্নীতি!

দিলীপবাবু বলেন, নেতারা যা ইচ্ছে করতে পারে এই ধারণাটা মানুষের পাল্টাতে হবে। আর যারা এর বিরুদ্ধে গিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। সবকিছুই সাধারণ মানুষের হাতে আছে। তারা সরকার পরিবর্তন করেছেন। এই পরম্পরাও পাল্টানোর দায়িত্ব তাদের আছে। কিছু লোক মানে না, কিছু লোক নিয়ম নীতি মেনে চলেন চলবেন ও, সেই জন্যই সমাজটা আছে। তাদেরকে সম্মান করা পুরস্কৃত করা। আর যারা মানতে চান না, যথারীতি ব্যবস্থা নেওয়া, তার বিরুদ্ধে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande