কিশনগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার বিপুল মাদক ও মদ, গ্রেফতার ৫৮
কিশনগঞ্জ, ১ সেপ্টেম্বর (হি.স.) : পলাতক অভিযুক্তদের গ্রেফতার এবং বেআইনি কার্যকলাপে রাশ টানতে বিহারের কিশনগঞ্জ পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার সন্তোষ কুমারের নির্দেশে ২৪ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে
কিশনগঞ্জ পুলিশের বিশেষ অভিযান,উদ্ধার ৮০.৯ কেজি মাদক ও ৬৯২ লিটার মদ, গ্রেফতার ৫৮


কিশনগঞ্জ, ১ সেপ্টেম্বর (হি.স.) : পলাতক অভিযুক্তদের গ্রেফতার এবং বেআইনি কার্যকলাপে রাশ টানতে বিহারের কিশনগঞ্জ পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার সন্তোষ কুমারের নির্দেশে ২৪ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৮ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অবৈধ বালি, মদ, মাদকদ্রব্য, পশু পাচার, চুরি-সহ বিভিন্ন মামলায় এই অভিযান চালানো হয়। মঙ্গলবার পুলিশের তরফে প্রকাশিত সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, গাড়ি তল্লাশি এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় মোট ৪ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান চলাকালীন ৫৭.৫৮ গ্রাম মাদক (স্ম্যাক, ব্রাউন সুগার ও হেরোইন) উদ্ধার করা হয়। আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ৮০.৯০০ কেজি মাদক (গাঁজাও) বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে ৬৯২.২০৫ লিটার বিদেশি মদ এবং ৪৪ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ লিটার মদ নষ্ট করা হয়। অভিযানে তিনটি মোটরসাইকেল, একটি গাড়ি, চারটি টোটো এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের হাতে এসেছে তিনটি মোবাইল ফোন, দুটি ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র, তিনটি গবাদি পশু এবং রুপোর তিনটি পায়ের নূপুর। এছাড়াও দুটি ব্যাটারি ও ইনভার্টার, পাঁচটি সিসিটিভি ক্যামেরা এবং ৩০ প্যাকেট ইউরিয়া সার বাজেয়াপ্ত করা হয়েছে। বিভিন্ন মামলায় পুলিশের অভিযানে নগদ ৬ লক্ষ ৯৮ হাজার ৭০ টাকা উদ্ধার হয়েছে।

পুলিশ সুপার জানিয়েছেন, বেআইনি মদ, মাদকদ্রব্য, জুয়া, পাচার এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত ১৯৩০ নম্বরে অভিযোগ জানানোর পাশাপাশি জাতীয় সাইবার অপরাধ পোর্টালে অভিযোগ নথিভুক্ত করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande