নেপালে বিপর্যয়ে এখনও নিখোঁজ বহু, মৃত্যু ছাড়িয়েছে ৯০০
কাঠমান্ডু ও নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): হড়পা বান বিপর্যয়ের পর ৬ দিন কেটে গিয়েছে। হাজারো বাধা-বিঘ্ন কাটিয়ে নেপালে চলছে উদ্ধারকাজ। প্রাণের সন্ধানের আশায় বিপর্যস্ত-দুর্গম এলাকায় অনুসন্ধান চালাচ্ছে বিভিন্ন দল। তবে দিন যত গড়াচ্ছে উদ্বেগ, দুশ্চিন্ত
নেপালে জোরকদমে চলছে উদ্ধারজকাজ, জানালেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ


কাঠমান্ডু ও নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): হড়পা বান বিপর্যয়ের পর ৬ দিন কেটে গিয়েছে। হাজারো বাধা-বিঘ্ন কাটিয়ে নেপালে চলছে উদ্ধারকাজ। প্রাণের সন্ধানের আশায় বিপর্যস্ত-দুর্গম এলাকায় অনুসন্ধান চালাচ্ছে বিভিন্ন দল। তবে দিন যত গড়াচ্ছে উদ্বেগ, দুশ্চিন্তা ততই বাড়ছে। বিভিন্ন সুড়ঙ্গের মধ্যে নিখোঁজদের অনুসন্ধান চলছে। তেমনই জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে কর্মরত শ্রমিকদের খোঁজে ড্রোন দিয়ে তল্লাশি চালিয়েও কারও সন্ধান মেলেনি। নেপালে বিপর্যয়ে এখনও পর্যন্ত ৯৩৯ জনের মৃত্যু হয়েছে, এছাড়াও ৪ হাজারের বেশি মানুষ নিখোঁজ।

এদিকে, নেপালি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ভারতের কারিগরি উদ্ধারকারী দল নেপালের রাসুয়ার চিলিমে ও লাংটাং—উভয় স্থানেই নিজেদের উদ্ধারকাজ পরিচালনা করেছে। চিলিমে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং দুর্গম পরিস্থিতির মধ্যেও সফলভাবে সুড়ঙ্গে অনুসন্ধান চালানো হয়। অন্যদিকে লাংটাংয়ে নেপালি সেনার সহায়তায় ভারতীয় কারিগরি দল সুড়ঙ্গের ভেতরে ১৮৫ মিটার গভীরতা পর্যন্ত অনুসন্ধান চালাতে সক্ষম হয়েছে। এই অভিযান মঙ্গলবারও অব্যাহত ছিল। এরই মধ্যে ভারতীয় রাষ্ট্রদূত নুয়াকোটের বিদুরে অবস্থিত নেপালি সেনা ঘাঁটি পরিদর্শন করেন।

নেপালে এযাবৎ ১৫৮ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স মাধ্যমে জানান, গত রাত ৯টা পর্যন্ত মোট ১৫৮ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালি সেনার সঙ্গে সমন্বয় করে ভারতীয় সুড়ঙ্গ উদ্ধারকারী দল চিলিমে ও লাংটাং জলবিদ্যুৎ কেন্দ্রে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এই উদ্ধার অভিযান আজও অব্যাহত থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande