আলমোড়ায় ধস থেকে নেমে আসা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু
আলমোড়া, ১ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের আলমোড়ার টুনি গ্রামে টানা বৃষ্টির জেরে ধস নামে। ধস থেকে নেমে আসা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত দু’জনই নেপালের বাসিন্দা এবং ওই গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন। জানা গিয়েছে,
আলমোড়ায় ধসে ঘরে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু


আলমোড়া, ১ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের আলমোড়ার টুনি গ্রামে টানা বৃষ্টির জেরে ধস নামে। ধস থেকে নেমে আসা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত দু’জনই নেপালের বাসিন্দা এবং ওই গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন।

জানা গিয়েছে, একটি টিনের ছাউনি দেওয়া ঘরে ওই দুই শ্রমিক থাকতেন। মঙ্গলবার সকালে হঠাৎ ধসের মাটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। মাটির চাপে ঘরটি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং ভিতরে থাকা দুই শ্রমিক চাপা পড়েন। বেশ কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পারেন।

খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। জেলাশাসক অংশুল সিং-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত হন। উদ্ধারকারী দল ধসের মাটি সরিয়ে দুই শ্রমিককে উদ্ধারের কাজে নামে। তবে পরে তাঁদের মৃত বলে নিশ্চিত করা হয়। ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর অমিত সাহ ‘মোনু’-ও উপস্থিত ছিলেন। উদ্ধারকাজ এখনও চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande