
বীরভূম, ১ সেপ্টেম্বর (হি. স. ) : মঙ্গলবার রামপুরহাটের কুসুম্বা গ্রামের বাড়ি থেকে উদ্ধার হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার ঝুলন্ত দেহ। মৃতার নাম বৃষ্টি মুখোপাধ্যায়।
মৃতা সম্পর্কে মমতার মামাতো ভাই নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের কন্যা।
জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসেবে নিজেই নিজেকে শেষ করার বিষয়টি সামনে আসছে ৷ তবে ঠিক কী কারণে বৃষ্টি চরম সিদ্ধান্ত নিতে পারেন, তা এখনও স্পষ্ট নয় ।
নীহার মুখোপাধ্যায় বলেন, মেয়ে প্রায় পাঁচ-ছয় বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছিল। আমরা নিয়মিত ডাক্তার দেখাতাম। আজ কিছুই জানি না কী ভাবে এসব হল। আমরা তখন বাড়ির নীচের তলায় ছিলাম।
প্রাথমিক ভাবে পুলিশও তা-ই মনে করছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তারা। একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরিবারের সদস্যদের।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত