সিরসায় বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, জমি থেকে উদ্ধার বাইক
সিরসা, ১ সেপ্টেম্বর (হি.স.) : হরিয়ানার সিরসা জেলার ডাবওয়ালি মহকুমায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে গ্রামের বাইরে একটি তুলোর খেতে তাঁর বাইক পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে যু
সিরসায় বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, জমি থেকে উদ্ধার বাইক


সিরসা, ১ সেপ্টেম্বর (হি.স.) : হরিয়ানার সিরসা জেলার ডাবওয়ালি মহকুমায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে গ্রামের বাইরে একটি তুলোর খেতে তাঁর বাইক পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিচয় গঙ্গা গ্রামের বাসিন্দা প্রবীণ কুমার হিসেবে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। গ্রামের প্রায় এক কিলোমিটার দূরে তুলোর খেতে একটি বাইক পড়ে থাকতে দেখেন তাঁরা। কাছে গিয়ে তাঁরা এক যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, প্রবীণ মোটরসাইকেলে কালুয়ানা দিক থেকে গঙ্গা গ্রামের দিকে আসছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে তুলোর খেতে পড়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

খবর পেয়ে গোরিওয়ালা পুলিশ ফাঁড়ির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ডাবওয়ালির সরকারি হাসপাতালে নিয়ে যান। পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক জানান, মৃতের পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্ত-সহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande