
হুগলি , ০১সেপ্টেম্বর (হি.স.): হুগলি উইমেন্স কলেজের নবনিযুক্ত সভাপতি হিসেবে আজ প্রথমবার কলেজ পরিদর্শন করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। মঙ্গলবার কলেজে পৌঁছনোর পর তাঁকে সংবর্ধনা জানানো হয়। নবনিযুক্ত সভাপতি হিসেবে তিনি সেই সংবর্ধনা গ্রহণ করেন।
পরিদর্শনকালে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময় করেন সুবীর নাগ। কলেজের বর্তমান পরিস্থিতি, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা হয়।
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি কলেজের পরিকাঠামো ও সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। কলেজের উন্নয়নে অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মী এবং সকলের সহযোগিতা কামনা করেন নবনিযুক্ত সভাপতি সুবীর নাগ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA