
মুম্বই, ১০ সেপ্টেম্বর (হি.স.): বিশিষ্ট সমাজকর্মী তথা গান্ধীবাদী নেতা আন্না হাজারে সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার বম্বে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। আন্না হাজারে এদিন বলেন, ৯০ বছর বয়স পর্যন্ত আমি দেশ ও জনগণের সেবা করে এসেছি। এখন ১০০ বছর বয়স হওয়া পর্যন্ত আমি এই সেবা অব্যাহত রাখতে চাই। সেবার অর্থ হলো নিঃস্বার্থ কর্ম। নিঃস্বার্থ মানসিকতা নিয়ে কাজ করাই হলো ঈশ্বরের উপাসনা। ঈশ্বরের উপাসনা কেবল মন্দিরের ভেতরেই সীমাবদ্ধ নয়; মন্দির ও উপাসনা হয়তো চার দেওয়ালের গণ্ডিতেই থাকে, কিন্তু তার পাশাপাশি জনগণের সেবা করা—সেটাই হলো ঈশ্বরের প্রকৃত উপাসনা। আন্না হাজারে বলেন, এই মুহূর্তে আমার শরীর ভালো আছে। স্বাস্থ্য কিছুটা খারাপ হয়েছিল, তবে এখন তা ভালো হয়েছে। আমার বয়স এখন ৯০ বছর, আমি ১০০ বছর পূর্ণ করতে চাই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ