বাঘা যতীনের আত্মবলিদান দিবসে সশ্রদ্ধ প্রণাম জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে লিখেছেন যে, - মহান স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম। উল্লেখ্য, ভারতে ব্রিট
মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ


কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে লিখেছেন যে, - মহান স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম।

উল্লেখ্য, ভারতে ব্রিটিশ - বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। বাঘা যতীন ছিলেন বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা। প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্বে কলকাতায় জার্মান যুবরাজের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তিনি জার্মানি থেকে অস্ত্র ও রসদের প্রতিশ্রুতি অর্জন করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে জার্মান প্লট তারই মস্তিষ্ক প্রসূত। সশস্ত্র সংগ্রামের এক পর্যায়ে সন্মুখ যুদ্ধে ওড়িশার বালেশ্বরে তিনি গুরুতর আহত হন এবং বালাসোর হাসপাতালে মৃত্যু বরণ করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande