
অধিকারী
কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.): মহান বাঙালি বিপ্লবী তথা সশস্ত্র ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি ‘বাঘা যতীন’ নামেই সর্বজনবিদিত—আজকের এই বিশেষ দিনে যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত হচ্ছে তাঁর প্রয়াণ বার্ষিকী। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করা হচ্ছে এই বিপ্লবীকে। বীর স্বাধীনতা সংগ্রামীর প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, “সশস্ত্র বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আত্মবলিদান দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”
উল্লেখ্য, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে এক নতুন মোড় দিয়েছিলেন বাঘা যতীন। তাঁর আত্মবলিদান দিবস উপলক্ষ্যে রাজ্য জুড়ে বিভিন্ন স্মরণসভার আয়োজন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত