চ্যাম্পিয়ন্স লিগ: পাঁচ গোলে বার্সিলোনার দাপুটে শুরু
বার্সিলোনা, ১০ সেপ্টেম্বর (হি.স.): লা লিগায় দুর্দান্ত ছন্দে থাকা বার্সিলোনা চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ছন্দে থেকে প্রথম ম্যাচেই ফেনুর্দকে উড়িয়ে দিয়েছে। কাম্প নউয়ে বুধবার নতুন আসরে যাত্রা শুরুর ম্যাচে ডাচ ক্লাবটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে হান্সি
চ্যাম্পিয়ন্স লিগ:  পাঁচ গোলে বার্সিলোনার দাপুটে শুরু


বার্সিলোনা, ১০ সেপ্টেম্বর (হি.স.):

লা লিগায় দুর্দান্ত ছন্দে থাকা বার্সিলোনা চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ছন্দে থেকে প্রথম ম্যাচেই ফেনুর্দকে উড়িয়ে দিয়েছে।

কাম্প নউয়ে বুধবার নতুন আসরে যাত্রা শুরুর ম্যাচে ডাচ ক্লাবটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে হান্সি ফ্লিকের দল। জোড়া গোল করেছেন অধিনায়ক রাফিনিয়া। তাদের অন্য তিন গোলদাতা কারিম আডেইয়েমি, লামিন ইয়ামাল ও গাব্রিয়েল জেসুস।

চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ খেলে চারটিতেই পাঁচ গোল করল বার্সিলোনা। এই পাঁচ ম্যাচে তাদের মোট গোল হলো ২২টি, বিপরীতে তাদের জালে বল গেছে মাত্র তিনবার!

পুরো ম্যাচে কখনোই কোনও আশা জাগাতে পারেনি ফেনুর্দে। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে, ৭০ শতাংশের বেশি পজেশন রেখে গোলের জন্য বার্সিলোনা ২৪টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে। ফেনুদ চার শটের মাত্র দুটি শট লক্ষ্যে রেখেছিল।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande