নেশামুক্ত বাংলা অভিযানে বড় সাফল্য, ১৩ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৮.৫৩ কোটি টাকার মাদক
কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.) : ‘নেশামুক্ত পশ্চিমবঙ্গ অভিযান’-এর আওতায় বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স (এএনটিএফ)। গত ১২ দিনে একাধিক অভিযান চালিয়ে মোট ১৩ জন মাদক কারবারিকে গ্রেফতা
নেশামুক্ত বাংলা অভিযানে বড় সাফল্য, ১৩ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৮.৫৩ কোটি টাকার মাদক


কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.) : ‘নেশামুক্ত পশ্চিমবঙ্গ অভিযান’-এর আওতায় বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স (এএনটিএফ)। গত ১২ দিনে একাধিক অভিযান চালিয়ে মোট ১৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং দু’জন মহিলা।

এএনটিএফ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় ধারাবাহিক অভিযান চালিয়ে বাণিজ্যিক পরিমাণের বিপুল মাদক উদ্ধার করা হয়। অভিযানে মোট ৩.৭১৯ কেজি উচ্চমানের হেরোইন বা ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া ওই মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৪৩ লক্ষ ৮০ হাজার টাকা।

এর পাশাপাশি বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটও উদ্ধার হয়েছে। অভিযান চালিয়ে মোট ১৮,৬২০টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। মেথঅ্যামফেটামিন-যুক্ত এই ট্যাবলেটগুলির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লক্ষ ৯৬ হাজার টাকা।

এসটিএফ-এর তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সমস্ত মাদকের আনুমানিক মোট অবৈধ বাজারমূল্য ৮ কোটি ৫২ লক্ষ ৭৬ হাজার টাকা, অর্থাৎ প্রায় ৮.৫৩ কোটি টাকা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande