কাশ্মীরে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিভিন্ন শাখার কাজকর্ম পর্যালোচনা মন্ত্রকের সচিবের
জম্মু, ১০ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার বৃহস্পতিবার কাশ্মীরে কর্মরত মন্ত্রকের আওতাধীন সমস্ত মিডিয়া ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করেছেন। সচিব আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ ও অনুষ্ঠানসমূহ পর্যালোচনা করেন এবং
কাশ্মীরে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিভিন্ন শাখার কাজকর্ম পর্যালোচনা মন্ত্রকের সচিবের


জম্মু, ১০ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার বৃহস্পতিবার কাশ্মীরে কর্মরত মন্ত্রকের আওতাধীন সমস্ত মিডিয়া ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করেছেন। সচিব আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ ও অনুষ্ঠানসমূহ পর্যালোচনা করেন এবং প্রেস ইনফরমেশন ব্যুরো ও সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন (সিবিসি)-এর প্রচার ও জনসংযোগমূলক কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি এই মিডিয়া ইউনিটগুলির সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

সচিব সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি ও দর্শকদের সঙ্গে সম্পৃক্ততা—বিশেষ করে ইনস্টাগ্রামে—জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আকর্ষণীয় ও দর্শক-বান্ধব ভিডিও কন্টেন্ট তৈরির আহ্বান জানান। তিনি 'নেশা মুক্ত ভারত অভিযান'-এর ব্যাপক প্রচার এবং সংবাদ, অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়া ও জনসংযোগমূলক কার্যক্রমের মাধ্যমে 'স্বচ্ছতা অভিযান'-এর প্রচার চালানোর ওপর জোর দেন। এছাড়া, তথ্যের কার্যকর প্রচার ও জনগণের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছনোর লক্ষ্যে তিনি সমস্ত মিডিয়া ইউনিটের মধ্যে উন্নত সমন্বয় ও সামঞ্জস্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande