২১ সেপ্টেম্বর থেকে তিন দিনের গুজরাট সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
গান্ধীনগর, ১০ সেপ্টেম্বর (হি. স.) : আগামী ২১ সেপ্টেম্বর থেকে তিন দিনের গুজরাট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সফরকালে, ২২ সেপ্টেম্বর নর্মদা জেলায় ‘স্ট্যাচু অফ ইউনিটি’ প্রাঙ্গণে আয়োজিত ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


গান্ধীনগর, ১০ সেপ্টেম্বর (হি. স.) : আগামী ২১ সেপ্টেম্বর থেকে তিন দিনের গুজরাট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সফরকালে, ২২ সেপ্টেম্বর নর্মদা জেলায় ‘স্ট্যাচু অফ ইউনিটি’ প্রাঙ্গণে আয়োজিত ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি।

রাজ্য সরকারের মুখপাত্র ও মন্ত্রী জিতুভাই বাঘানি জানান, রাষ্ট্রপতির এই সফরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণীর পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এই অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া ভারতীয় চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা এই সমারোহে অংশ নেবেন।

বাঘানি আরও জানান, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে রাষ্ট্রপতির সফর এবং আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। জাতীয় স্তরের এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে রাজ্য সরকারের তরফে প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রস্তুতি জোরকদমে শুরু করা হয়েছে। উল্লেখ্য, এই প্রথমবার নতুন দিল্লির বাইরে গুজরাটে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande