
চেন্নাই, ১০ সেপ্টেম্বর (হি.স.): তামিলনাড়ুর মাদুরান্তকম (এসসি) এবং ধারাপুরম (এসসি) বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন। এই আসনের উপনির্বাচনের জন্য বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
'সেক্যুলার সোশ্যাল জাস্টিস ভিক্টরি অ্যালায়েন্স'-এর অধীনে, টিভিকে মাদুরান্তকম (এসসি) কেন্দ্র থেকে প্রাক্তন বিধায়ক ও দলের উপ-সাধারণ সম্পাদক কে মারগাতাম কুমারভেলকে এবং ধারাপুরম
(এসসি) কেন্দ্র থেকে প্রাক্তন বিধায়ক ও তিরুপুর দক্ষিণ-পূর্ব জেলা সম্পাদক পি. সত্যভামাকে প্রার্থী করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ