শুক্রবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, গ্রাহক ভোগান্তির আশঙ্কা!
নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): দেশ জুড়ে শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী-অফিসারদের সাতটি ইউনিয়নের যৌথ মঞ্চ ইউএফবিইউ। ফলে মাসের দ্বিতীয় শনিবার এবং রবিবার যোগ হয়ে টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ধর্মঘটীদের বার্তা, রাষ্ট্রায়ত্ত,
শুক্রবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, গ্রাহক ভোগান্তির আশঙ্কা!


নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): দেশ জুড়ে শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী-অফিসারদের সাতটি ইউনিয়নের যৌথ মঞ্চ ইউএফবিইউ। ফলে মাসের দ্বিতীয় শনিবার এবং রবিবার যোগ হয়ে টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ধর্মঘটীদের বার্তা, রাষ্ট্রায়ত্ত, বেসরকারি-সহ সব ব্যাঙ্কই বন্ধ থাকবে। ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও। কারণ, বেশির ভাগেরই দরজা খুলবে না। দাবি-দাওয়াগুলি মানা না হলে এ মাসের ২৮ থেকে ৩০ ফের টানা তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট হবে, জানিয়েছে ইউএফবিইউ। একই ভাবে ওই দফায় ধর্মঘটের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে ব্যাঙ্কের কাজ করা যাবে না টানা পাঁচ দিন। তবে তাতেও কাজ না হলে প্রয়োজনে দাবি আদায়ের জন্য আগামী ২৬ অক্টোবর থেকে লাগাতার ব্যাঙ্ক ধর্মঘটের হুমকিও দিয়ে রেখেছে সংগঠনগুলি। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে প্রতি সপ্তাহে ব্যাঙ্কে দু’দিন ছুটি চালু, কাজের ভিত্তিতে আর্থিক উৎসাহ দেওয়ার (পিএলআই) বৈষম্যমূলক নীতি বদল ইত্যাদি। ধর্মঘটের জেরে গ্রাহকরা ভোগান্তিতে পড়তে পারেন, তা বলাইবাহুল্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande