নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লক্ষ মানুষ
কাঠমান্ডু, ১১ সেপ্টেম্বর (হি.স.) : নেপালে ভয়াবহ বন্যায় রাসুয়া, নুয়াকোট ও ধাদিং-সহ বিভিন্ন জেলার প্রায় দেড় লক্ষ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। শুক্রবার সংসদের শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত স
নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লক্ষ মানুষ


কাঠমান্ডু, ১১ সেপ্টেম্বর (হি.স.) : নেপালে ভয়াবহ বন্যায় রাসুয়া, নুয়াকোট ও ধাদিং-সহ বিভিন্ন জেলার প্রায় দেড় লক্ষ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।

শুক্রবার সংসদের শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে এই তথ্য জানান স্বাস্থ্যসচিব ডা. বিকাশ দেবকোটা। তিনি জানান, বাগমতী প্রদেশ সরকার এবং মন্ত্রকের বিভিন্ন সংস্থার মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অনুমান করা হয়েছে।

স্বাস্থ্যসচিব কমিটিকে জানান, বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে রাখা মানুষদের মধ্যে ২৫ জনের ডায়রিয়ার উপসর্গ দেখা দিয়েছে। তবে সাংসদদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, ডায়রিয়া ছাড়া এখনও পর্যন্ত কোনও গুরুতর মহামারি বা অন্য কোনও গুরুতর রোগের সংক্রমণের খবর পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande