
কাঠুয়া, ১১ সেপ্টেম্বর (হি.স.) : ‘নেশামুক্ত জম্মু-কাশ্মীর’ অভিযানের আওতায় কাঠুয়া পুলিশ নগরী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৮ গ্রাম মাদক (চিট্টা) উদ্ধার করেছে। ঘটনায় লিয়াকত আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কাঠুয়া জেলার পুলিশ সুপার মোহিতা শর্মা আইপিএসের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নগরী এলাকায় নাকা তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় সন্দেহজনকভাবে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম লিয়াকত আলি। তিনি কাঠুয়া জেলার জরাই এলাকার বাসিন্দা।
তল্লাশির সময় তাঁর কাছ থেকে প্রায় ১৮ গ্রাম মাদক (চিট্ট) উদ্ধার হয়। ঘটনায় কাঠুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস