কার্বি আংলং ও ডিমা হাসাওয়ে প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা বৈঠক
ভূমি অধিগ্রহণ থেকে প্রকল্পস্থলে সড়ক নির্মাণ—কাজ দ্রুত শেষ করার নির্দেশ, স্থানীয় মানুষের স্বার্থে জোর
Ghy


হাফলং (অসম) ১১ সেপ্টেম্বর (হি স):

কার্বি আংলং ও ডিমা হাসাও স্বশাসিত পরিষদ এলাকার প্রস্তাবিত বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে সংশ্লিষ্ট প্রকল্পগুলির অগ্রগতি, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে থাকা বিভিন্ন সমস্যা এবং আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বিশেষভাবে জোর দেওয়া হয়, প্রস্তাবিত প্রকল্পগুলি যাতে দ্রুত বাস্তবায়িত হয় এবং এর সুফল যাতে স্থানীয় মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। দুই পার্বত্য স্বশাসিত পরিষদ এলাকার আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে বৈঠকে মত প্রকাশ করা হয়।

প্রস্তাবিত পরবর্তী প্রকল্পগুলির কাজ শুরু করার ক্ষেত্রে জমি সংক্রান্ত বিষয়কে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করা হয়। সেই কারণে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, প্রকল্পস্থলে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় রাস্তা নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নমূলক কাজও দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বলা হয়, দুর্গম পাহাড়ি এলাকায় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রকল্পস্থল পর্যন্ত প্রয়োজনীয় সড়ক নির্মাণ, বিদ্যমান রাস্তার উন্নয়ন এবং অন্যান্য পরিকাঠামোগত কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

কার্বি আংলং ও ডিমা হাসাওয়ের মতো পার্বত্য অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি পেলে স্থানীয় যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, পরিবহণ, পরিষেবা এবং অন্যান্য সহযোগী ক্ষেত্রেও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে। সেই লক্ষ্যেই প্রকল্পগুলির বাস্তবায়নে কোনও ধরনের অযথা বিলম্ব বরদাস্ত না করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে সংশ্লিষ্ট দফতর ও কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে ভূমি অধিগ্রহণ, প্রকল্পস্থলে সড়ক যোগাযোগ তৈরি এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে বিনিয়োগ প্রকল্পগুলিকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কার্বি আংলং ও ডিমা হাসাও—দুই স্বশাসিত পার্বত্য এলাকায় উন্নয়ন ও বিনিয়োগের মাধ্যমে পরিকাঠামো শক্তিশালী করারর পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ডিমা হাসাও স্বশাসিত পরিষদের মুখ্য কাৰ্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা পরিষদের কার্যনির্বাহী সদস্য প্রজিত হোজাই, পরিষদ সদস্য তথা ডিমা হাসাও জেলা বিজেপির সভাপতি ধৃতি থাওসেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande