জোধপুরে গাড়ির ধাক্কায় তিন পথচারীর মৃত্যু
জোধপুর, ১১ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানের জোধপুর জেলার শেরগড়ে বৃহস্পতিবার মধ্যরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার জানা গিয়েছে, তেনা-নাথাসর গ্রামের পাঁচ জন পথচারী বৃহস্পতিবার রাতে রামদেবের দর্শনের জন্য পায়ে হেঁটে রও
জোধপুরে গাড়ির ধাক্কায় তিন পথচারীর মৃত্যু


জোধপুর, ১১ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানের জোধপুর জেলার শেরগড়ে বৃহস্পতিবার মধ্যরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার জানা গিয়েছে, তেনা-নাথাসর গ্রামের পাঁচ জন পথচারী বৃহস্পতিবার রাতে রামদেবের দর্শনের জন্য পায়ে হেঁটে রওনা হন। মেগা হাইওয়েতে পৌঁছনোর পর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মধ্যে তিন জনকে পিষে দেয়।

স্থানীয় বাসিন্দা বিশন সিং আহত তিন জনকে উদ্ধার করে শেরগড় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের পরিচয় নাথাসর গ্রামের বাসিন্দা মহেশ , অম্বারাম এবং ভানারাম হিসেবে জানা গিয়েছে।

খবর পেয়ে শেরগড় থানার আধিকারিক ক্ষেতারাম সিয়োল এবং এএসআই রুগারাম পুলিশকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। তিন জনের দেহ শেরগড় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে মৃতদের পরিবারের সদস্য এবং বহু গ্রামবাসী শুক্রবার হাসপাতালে পৌঁছন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande