দ্বিতীয় তারাপীঠ মন্দিরে মা তারার দর্শনে গোঘাট বিধায়ক প্রশান্ত দিগার
আরামবাগ , ১১ সেপ্টেম্বর (হি.স.): গোঘাট বিধানসভার অন্তর্গত পানপাতায় অবস্থিত দ্বিতীয় তারাপীঠ মন্দিরে গিয়ে পরম আরাধ্যা মা তারার পবিত্র দর্শন ও পূজা দিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। শুক্রবার মন্দিরে উপস্থিত হয়ে তিনি মা তারার কাছে প্রার্থনা করেন
মন্দিরে পুজো দিচ্ছেন গোঘাট বিধায়ক


আরামবাগ , ১১ সেপ্টেম্বর (হি.স.): গোঘাট বিধানসভার অন্তর্গত পানপাতায় অবস্থিত দ্বিতীয় তারাপীঠ মন্দিরে গিয়ে পরম আরাধ্যা মা তারার পবিত্র দর্শন ও পূজা দিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। শুক্রবার মন্দিরে উপস্থিত হয়ে তিনি মা তারার কাছে প্রার্থনা করেন। মায়ের কৃপায় সকলের জীবন মঙ্গলময় ও শান্তিময় হয়ে উঠুক—এই কামনা করেন বিধায়ক। পবিত্র মন্দিরে পূজা ও দর্শনকে ঘিরে তাঁর মধ্যে ছিল ভক্তিভাব।

পূজা শেষে প্রশান্ত দিগার বলেন, মা তারার আশীর্বাদে গোঘাট বিধানসভা-সহ সকল মানুষের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। মানুষের কল্যাণ ও মঙ্গলের জন্য তিনি মায়ের কাছে প্রার্থনা করেন।

এদিনের এই ধর্মীয় কর্মসূচিতে স্থানীয় ভক্তদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। শেষে ভক্তিভরে উচ্চারিত হয়—‘জয় মা তারা’।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande