
জাকার্তা, ১২ সেপ্টেম্বর (হি.স.): ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশে ভোরে ৬.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল তেলুকনাগার কাছে। স্থানীয় সময় ভোর প্রায় ৪টা ২৩ মিনিটে ভূমিকম্পটি হয়।
জানা গেছে , ভূমিকম্পটির উৎস ছিল মাটির প্রায় ৩৫৮.৬ কিলোমিটার গভীরে। এত গভীরে ভূমিকম্প হলেও প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসনের কাছ থেকেও বড় ধরনের পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সুনামির কোনও সতর্কতাও জারি করা হয়নি।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। টেকটোনিক পাতের গতিবিধির কারণে এই এলাকায় ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা প্রায়ই ঘটে।
বর্তমানে পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসনের আধিকারিকরা। সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য সংগ্রহের কাজও চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য