
নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী শনিবার ফিলিপাইনের ফার্স্ট লেডি লুইস আরানেতা-মার্কোসের সঙ্গে মধ্যাহ্নভোজে সাক্ষাৎ করেন। বৈঠকে নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নে তাঁদের নেতৃত্বদায়ী ভূমিকা নিয়ে আলোচনা হয়।
অন্নপূর্ণা দেবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী-নেতৃত্বাধীন উন্নয়নের ভাবনা তুলে ধরে বলেন, নারীদের ক্ষমতায়ন এবং তাঁদের নেতৃত্বের ভূমিকায় এগিয়ে নিয়ে যেতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে নারীদের সমান সুযোগ দেওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাঁদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভারতের প্রতিশ্রুতির কথাও তুলে ধরা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য