
কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : শনিবার কলকাতা ফুটবল লিগের দুই ডিভিশনের মধ্যে এদিন মোট - ৯টি খেলা ছিল। তার মধ্যেই অমীমাংসিত একাধিক খেলা। প্রথম ডিভিশনে একটি খেলা ড্র। এফ সি আই (পূর্বাঞ্চল ) ও স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর মধ্যে খেলা গোলশূন্যভাবেই শেষ হয়েছে। এদিকে, বড়িশা স্পোর্টিং ক্লাব ১-০, রাজস্থান ক্লাব ২-০ গোলের ব্যবধানে জিতল। সেইসঙ্গে পঞ্চম (এ) ডিভিশনের একজোড়া খেলার ফলাফল সমান। এর মধ্যেই আবার পরিত্যক্ত - ১টি খেলা। বি জি প্রেস মাঠে এদিন তপন মেমোরিয়াল ক্লাব এবং এন স্যার গুরুদাস ইনস্টিটিউশন এর মধ্যে খেলা শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে আইএফএর তরফেও এদিন জানানো হয়েছে যে, বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন ও ইন্ডিয়া ক্লাবের খেলা -২-২ গোলের ব্যবধানে ড্র হয়। মেই - কং এক্স স্টুডেন্টস - ওয়াই এম সি এ (কলেজ ব্রাঞ্চ) খেলা ১-১ ড্র। অন্যদিকে, বেলেঘাটা বালক বৃন্দ জয়ী ১-০ গোলে, বাগমারি ক্লাব হারল। দক্ষিণ কলকাতা সংসদ ২ গোলে জিতল। কলকাতা পার্সি ক্লাব হারল। উত্তর প্রান্তিক প্রবাসী উৎকল ক্লাব ২-০ গোলের ব্যবধানে জিতল। স্টার স্পোর্টিং ক্লাব এদিন হারল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত