ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এলেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং
নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.): ব্রিকস শিখর সম্মেলনে যোগ দিতে ভারতে এসে পৌঁছেছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। শনিবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেবেন তিনি। ইতিমধ্যেই দিল্লিতে এসে পৌঁছেছেন চিনের রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাঁ
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এলেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং


নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.): ব্রিকস শিখর সম্মেলনে যোগ দিতে ভারতে এসে পৌঁছেছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। শনিবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেবেন তিনি। ইতিমধ্যেই দিল্লিতে এসে পৌঁছেছেন চিনের রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ।

অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের পৌরহিত্য করছে ভারত। ইতিমধ্যেই রাশিয়া-সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা ভারতে এসে পৌঁছেছেন। মহাশক্তির মিলনক্ষেত্র হয়ে উঠেছে দিল্লি। শনিবারই চিনের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande