
নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.): রবিবার সকাল ৬টায় শুরু হবে দিল্লি মেট্রোর সবকটি লাইনে পরিষেবা। শনিবার দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, আগামীকাল সমস্ত লাইনে সকাল ৬টা থেকে পরিষেবা চালু হবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডিএমআরসি জানিয়েছে, এই পদক্ষেপের ফলে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের যাতায়াত সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন হবে। শিক্ষার্থী ও যাত্রীদের সেই অনুযায়ী তাদের যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে ডিএমআরসি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ