
কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : বদলে যাওয়া আধুনিক কর্মজগতের সঙ্গে তাল মিলিয়ে বাংলার তরুণদের ভবিষ্যতের কর্মসংস্থানের উপযোগী করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া (পিআরএসআই)-র কলকাতা চ্যাপ্টার। শনিবার কলকাতার আইসিসিআর (ICCR)-এর বেঙ্গল আর্ট গ্যালারিতে তাদের উদ্যোগে আয়োজিত হলো ‘কেরিয়ার লঞ্চ ২০২৬’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা। এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬১ জন পড়ুয়া অংশ নেন।
কর্মশালায় কেরিয়ার পরিকল্পনা, ব্যক্তিগত পরিচিতি ও ভাবমূর্তি নির্মাণ, যোগাযোগের দক্ষতা বৃদ্ধি এবং উদীয়মান পেশার জন্য প্রয়োজনীয় বাস্তবমুখী নানা দক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হস্তাক্ষর বিশ্লেষক মোহন বোস, কেরিয়ার পরামর্শদাতা জয়শঙ্কর গোপালান, বিপণন বিশেষজ্ঞ অনিন্দ দাস, জেনপ্যাক্টের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট নাবিক ভট্টাচার্য এবং কেরিয়ার ব্র্যান্ডিং বিশেষজ্ঞ সঞ্চালী বসু।
এই উদ্যোগ প্রসঙ্গে পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া, কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান সৌম্যজিৎ মহাপাত্র জানান, বদলে যাওয়া আন্তর্জাতিক কর্মজগতের সঙ্গে বাংলার তরুণ প্রতিভাদের পরিচয় করিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। নতুন ধরনের কর্মসংস্থানের সুযোগের উপযোগী করে পড়ুয়াদের গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য।
অন্যদিকে, সংগঠনের ভাইস চেয়ারম্যান অনিন্দ্য দাস বলেন, বর্তমান যুগে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা থাকলেই চলে না। কর্মজীবনে সফল হতে বাস্তবমুখী দক্ষতা, আত্মবিশ্বাস এবং নতুন পেশার সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা সমানভাবে আবশ্যক।
কলকাতা, ১২ সেপ্টেম্বর: বদলে যাওয়া কর্মজগতের সঙ্গে তাল মিলিয়ে বাংলার পড়ুয়াদের ভবিষ্যতের কর্মসংস্থানের উপযোগী করে তুলতে উদ্যোগী হল পাবলিক রিলেশনস সোসাইটি অব ইন্ডিয়া (PRSI)-র কলকাতা চ্যাপ্টার। শনিবার কলকাতার ICCR-এর বেঙ্গল আর্ট গ্যালারিতে আয়োজিত হল - ‘কেরিয়ার লঞ্চ ২০২৬’। ওই কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬১ জন পড়ুয়া অংশগ্রহণ করে।
উল্লেখ্য, কেরিয়ার পরিকল্পনা, ব্যক্তিগত পরিচিতি ও ভাবমূর্তি তৈরি, যোগাযোগ দক্ষতা এবং নতুন ধরনের পেশার জন্য প্রয়োজনীয় বাস্তবমুখী দক্ষতা - কর্মশালায় উঠে আসে এমনই নানা বিষয়। উপস্থিত ছিলেন হস্তাক্ষর বিশ্লেষক মোহন বোস, কেরিয়ার পরামর্শদাতা জয়শঙ্কর গোপালান, বিপণন বিশেষজ্ঞ অনিন্দ দাস, জেনপ্যাক্টের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট নাবিক ভট্টাচার্য এবং কেরিয়ার ব্র্যান্ডিং বিশেষজ্ঞ সঞ্চালী বসু। পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া, কলকাতার চেয়ারম্যান সৌম্যজিৎ মহাপাত্র এই প্রসঙ্গে বলেন, - “বদলে যাওয়া কর্মজগতের সঙ্গে বাংলার তরুণ প্রতিভার পরিচয় করানো জরুরি। নতুন কর্মসংস্থানের সুযোগের উপযোগী করে পড়ুয়াদের গড়ে তোলা আমাদের লক্ষ্য।”
ভাইস চেয়ারম্যান অনিন্দ্য দাসের কথায়, “শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা নয়, কর্মজীবনে এগোতে বাস্তবমুখী দক্ষতা, আত্মবিশ্বাস এবং নতুন পেশার সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণাও জরুরি।”
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত