ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ পাকিস্তান
এজবাস্টন, ১২ সেপ্টেম্বর (হি.স.): ইংল্যান্ডে হোয়াইটওয়াশ হল পাকিস্তান। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরে গেল বাবর আজমের নেতৃত্বাধীন দল। লিডসে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে হেরে যায় পাকিস্তান। লর্ডসে দ্বিতীয় টেস্টে পাকিস্
ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ পাকিস্তান


এজবাস্টন, ১২ সেপ্টেম্বর (হি.স.): ইংল্যান্ডে হোয়াইটওয়াশ হল পাকিস্তান। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরে গেল বাবর আজমের নেতৃত্বাধীন দল।

লিডসে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে হেরে যায় পাকিস্তান।

লর্ডসে দ্বিতীয় টেস্টে পাকিস্তান হেরে যায় ১৯৪ রানের বড় ব্যবধানে।

এরপর এজবাস্টন টেস্টে শনিবার ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেল তারা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮৪ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যাওয়া পাকিস্তান শেষ পর্যন্ত ১৩৩ রানে অলআউট হয়।

জবাবে ব্যাট করতে নেমে ৪৫৩ রান করে ইংল্যান্ড। ৩২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৪৯ রান করে পাকিস্তান।

শনিবার এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে ১৩০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande