(আপডেট) আমরাই আসল তৃণমূল, দু’পক্ষেরই কমিশনের বৈঠকে দাবি
নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি. স. ) : তৃণমূলের প্রতীক নিয়ে গত কয়েক মাস ধরে যে আইনি টানাপোড়েন চলছে, সেই টানাপোড়েন এবার চূড়ান্ত পর্যায়ে। শনিবার দুই শিবিরকেই নিজেদের যুক্তি পেশের জন্য তলব করেছিল নির্বাচন কমিশন। প্রথমে ‘ঋতব্রত তৃণমূল’, তারপর ‘কালীঘা
(আপডেট) আমরাই আসল তৃণমূল, দু’পক্ষেরই কমিশনের বৈঠকে দাবি


নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি. স. ) : তৃণমূলের প্রতীক নিয়ে গত কয়েক মাস ধরে যে আইনি টানাপোড়েন চলছে, সেই টানাপোড়েন এবার চূড়ান্ত পর্যায়ে। শনিবার দুই শিবিরকেই নিজেদের যুক্তি পেশের জন্য তলব করেছিল নির্বাচন কমিশন।

প্রথমে ‘ঋতব্রত তৃণমূল’, তারপর ‘কালীঘাট তৃণমূল।’

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসল তৃণমূলের প্রতিনিধিদলে ছিলেন পাঁচজন। বৈঠক শেষে ঋত শিবির দাবি করে, “আমরাই আসল তৃণমূল।এটা কারও বাবার দল নয়।” বিরোধী দলনেতা ঋতব্রত সাংবাদিকদের কাছে দাবি করেন, প্রতীকের দখল থাকবে তাঁর হাতেই।

আবার একই দাবি কালীঘাট তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও। তিনি অবশ্য ইঙ্গিত দিয়েছেন, কমিশন অন্তর্বর্তী কোনও নির্দেশ দিতে পারে। যদি সেই নির্দেশ না দেয়, তাহলে কালীঘাট তৃণমূল নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন জোড়াফুল প্রতীকেই লড়বে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande