অমীষা পটেলের মায়ের বাড়িতে চুরি, গ্রেফতার গৃহকর্মী
মুম্বই, ১২ সেপ্টেম্বর (হি. স.): অভিনেত্রী অমীষা পটেলের মা আশা পটেলের মেরিন ড্রাইভের বাড়ি থেকে ৫ লক্ষ টাকা মূল্যের হিরে বসানো সোনার বালা চুরির ঘটনায় ৪০ বছর বয়সি গৃহকর্মী সীমা বিনোদ ঘাটেকে গ্রেফতার করেছে পুলিশ। বিরারের বাসিন্দা সীমা। জানুয়ারি মাসে আ
অমীষা পটেলের মায়ের বাড়িতে চুরি, গ্রেফতার গৃহকর্মী


মুম্বই, ১২ সেপ্টেম্বর (হি. স.): অভিনেত্রী অমীষা পটেলের মা আশা পটেলের মেরিন ড্রাইভের বাড়ি থেকে ৫ লক্ষ টাকা মূল্যের হিরে বসানো সোনার বালা চুরির ঘটনায় ৪০ বছর বয়সি গৃহকর্মী সীমা বিনোদ ঘাটেকে গ্রেফতার করেছে পুলিশ। বিরারের বাসিন্দা সীমা। জানুয়ারি মাসে আশা পটেলের বাড়ি থেকে বালাটি চুরি যায়। প্রায় দেড় বছর ধরে তাঁর বাড়িতে কাজ করছিলেন সীমা। তাঁর উপরই সন্দেহ হয় আশা পটেলের।

পুলিশে অভিযোগ জানানোর আগে প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে সীমাকে চুরি স্বীকার করে বালাটি ফিরিয়ে দেওয়ার জন্য বলেন আশা পটেল। তবে সীমা বারবার চুরির অভিযোগ অস্বীকার করেন। এরপর মেরিন ড্রাইভ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন আশা। প্রাথমিকভাবে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৬ ধারায় অজ্ঞাতপরিচয় এক মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তের সময় ক্রাইম ডিটেকশন টিম বিরার থেকে সীমাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর সীমা ঘাটেকে আদালতে পেশ করা হলে তাঁকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়। চুরি যাওয়া বালা উদ্ধারের জন্য বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখনও বালাটি উদ্ধার হয়নি। সেটি কোথায় রাখা হয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande