
কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি. স. ) : বর্ধমান ও তালিত স্টেশনের মাঝে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৩.০৯.২০২৬ তারিখে ১৮০ মিনিটের (রাত ০২:০৫টা থেকে ভোর ০৫:০৫টা পর্যন্ত) ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে, নিম্নলিখিত ট্রেনগুলি বাতিল থাকবে:
ট্রেন বাতিল (১৩.০৯.২০২৬ তারিখে থেকে যাত্রা শুরুর পর):
বর্ধমান থেকে: ৬৩৫৩৫, ৬৩৫৩৭, আসানসোল থেকে: ৬৩৫৩৬, ৬৩৫১২।
এই সঙ্গে, যাত্রী সংরক্ষণ ব্যবস্থা (PRS) সাময়িক বন্ধ থাকার কথাও জানানো হয়েছে। আধুনিকীকরণ প্রকল্পের আওতায় ১৪.০৯.২০২৬ ও ১৫.০৯.২০২৬ তারিখের মধ্যবর্তী রাতে (রাত ১২:০০টা থেকে ভোর ২:০০টা পর্যন্ত) এই ব্যবস্থা সাময়িক বন্ধ রেখে কিছু কাজ করা হবে। এই সময়কালে PRS, UTS এবং সংশ্লিষ্ট কিছু পরিষেবা ব্যাহত হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত