উচ্চশিক্ষা সংক্রান্ত নতুন বিলের বিরোধিতা: যৌথ সাংবাদিক সম্মেলনে সরব শিক্ষক ও গবেষণা সংগঠনগুলি
কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতর প্রস্তাবিত অধ্যাপক ও শিক্ষাকর্মীদের নতুন সংশোধনী বিলের বিরুদ্ধে সরব হয়েছেন সংশ্লিষ্ট ক্ষেত্র ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এই বিলের প্রতিবাদে শনিবার কলকাতা প্রেস ক্লাবে যৌথভাবে এক জনা
প্রেস ক্লাব কলকাতায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা


কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) :

রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতর প্রস্তাবিত অধ্যাপক ও শিক্ষাকর্মীদের নতুন সংশোধনী বিলের বিরুদ্ধে সরব হয়েছেন সংশ্লিষ্ট ক্ষেত্র ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এই বিলের প্রতিবাদে শনিবার কলকাতা প্রেস ক্লাবে যৌথভাবে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটি টিচার্স ও রিসার্চ স্কলার এবং ওয়েবকুটা (DBCUTA)।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, গত ১০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় যে নতুন বিল আনা হয়েছে, তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্য বা 'অটোনমি'-র ওপর সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে। অন্তত ১৪ থেকে ১৬টি বিভিন্ন সংগঠনের তরফে এই প্রস্তাবিত বিলের তীব্র বিরোধিতা প্রকাশ করা হয়েছে।

বক্তারা বলেন, নতুন এই সংশোধনীতে শুধুমাত্র প্রশাসনিক বদলির বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে, অথচ বাস্তবে এই মুহূর্তে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ৪০ থেকে ৬০ শতাংশ পদ খালি পড়ে রয়েছে। প্রশাসনিক বদলির বদলে অবিলম্বে এই সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগ সুনিশ্চিত করার দাবি জানান তাঁরা। পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের দিকেও রাজ্য সরকারকে নজর দেওয়ার জোর আহ্বান জানানো হয়।

সম্মেলনে আরও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, বিগত ১৫ বছর ধরে নানা টালবাহানার কারণে রাজ্যের ৩৩টি বিশ্ববিদ্যালয়ের বহু জায়গায় স্থায়ী অধ্যক্ষ ও অধ্যাপকের পদ ফাঁকা পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনিক হস্তক্ষেপের পরিবর্তে সমস্ত শূন্যপদে অবিলম্বে স্থায়ী নিয়োগ ও শিক্ষা পরিকাঠামো সুদৃঢ় করার দাবি তুলেছেন উদ্যোক্তারা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande