ট্রেনের ধাক্কায় গুরুতর আহত মহিলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
আরামবাগ , ১২সেপ্টেম্বর (হি.স.): আরামবাগের মায়াপুরে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলেন এক মহিলা। শনিবার ঘটনাটি ঘটেছে মায়াপুর রেলগেটের কাছে। আহত মহিলার নাম কেয়া রানা। তাঁর বাড়ি আরামবাগের বলুন্ডী গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার কোনও কা
ট্রেনের ধাক্কায় গুরুতর আহত মহিলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি


আরামবাগ , ১২সেপ্টেম্বর (হি.স.): আরামবাগের মায়াপুরে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলেন এক মহিলা। শনিবার ঘটনাটি ঘটেছে মায়াপুর রেলগেটের কাছে। আহত মহিলার নাম কেয়া রানা। তাঁর বাড়ি আরামবাগের বলুন্ডী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার কোনও কাজে মায়াপুরে গিয়েছিলেন কেয়া রানা। সেই সময় আরামবাগ থেকে হাওড়াগামী একটি ট্রেন মায়াপুর রেলগেটের কাছে তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন রেল সুরক্ষা বাহিনীর কর্মীরা। তাঁরা গুরুতর আহত অবস্থায় কেয়া রানাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।

পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন কেয়া রানা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande