এশিয়ান গেমস হকি: চ্যালেঞ্জের মুখে ভারত, চ্যাম্পিয়ন হতে পারলে তবেই মিলবে অলিম্পিকের টিকিট
কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): এবার এশিয়ান গেমসে চ্যালেঞ্জের মুখোমুখি ভারতীয় হকি দল। এবার এশিয়াডে চ্যাম্পিয়ন হতে পারলে ভারতীয় হকি দল ২০১৮ লস এঞ্জেলেস অলিম্পিকে টিকিট পাবে। এশিয়ান গেমস হকি শুরু হবে ১৮ সেপ্টেম্বর। এশিয়ারের জন্য যে কুড়ি সদস্য
এশিয়ান গেমস হকি:  চ্যালেঞ্জের মুখে ভারত, চ্যাম্পিয়ন হতে পারলে তবেই মিলবে অলিম্পিকের টিকিট


কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): এবার এশিয়ান গেমসে চ্যালেঞ্জের মুখোমুখি ভারতীয় হকি দল। এবার এশিয়াডে চ্যাম্পিয়ন হতে পারলে ভারতীয় হকি দল ২০১৮ লস এঞ্জেলেস অলিম্পিকে টিকিট পাবে।

এশিয়ান গেমস হকি শুরু হবে ১৮ সেপ্টেম্বর। এশিয়ারের জন্য যে কুড়ি সদস্যের দল ঘোষণা করা হয়েছে তার নেতৃত্ব দেবেন হরমনপ্রীত। ভারতীয় ব্রিগেডের অভিজ্ঞ প্রোটিয়া কোচ ক্রেগ ফুলটন। অভিজ্ঞ কোচ ফুলটন বলেছেন,দল বেশ অভিজ্ঞ। জাপানি চ্যালেঞ্জের মোকাবিলায় মুখিয়ে থাকব। সোনা জিতলে অলিম্পিকে খেলার সুযোগ পাওয়া যাবে। তাই সেই লক্ষ্য নিয়েই এগোবো।

২০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারতীয় দল। গোল কিপিং এ ভারতের ভরসা মোহিত এইচ এস এবং সুরস কারকেরা। রক্ষণের মূল স্তম্ভ অধিনায়ক হরমোনপ্রীতই। তার সঙ্গে আছেন অভিজ্ঞ অমিত রোহিদাস। মিডফিল্ডে ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসার নাম মনপ্রীত সিং। আর আক্রমণে আছেন দলপ্রীত সিং, মনজীত সিং, সুকজিৎ সিং, অভিষেক, শিলানন্দ লাকড়া।

এশিয়াডে শক্তির বিচারে ভারতীয় হকি দল অনেক এগিয়ে। নিঃসন্দেহে ভারতীয় দলই ফেভারিট।

এশিয়ান গেমস হকিতে অতীতে ভারতের পুরুষ দল চারবার সোনা জিতেছে। ব্যাঙ্কক ১৯৬৬ ও ১৯৯৮, ইনচেওন ২০১৪ ও হাঙঝৌ ২০২৩। রুপো পেয়েছে ন'বার, ব্রোঞ্জ পেয়েছে তিনবার।

এদিকে ভারতের মহিলা হকি দলও গত এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার জাপানে ভারতের প্রমীলা ব্রিগেডের লক্ষ্য হবে গতবারের ফলকে ছাপিয়ে যাওয়ার। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শালিমার টেটে। সম্প্রতি বিশ্ব হকিতে পঞ্চম স্থান অর্জন করে ভারত উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।

সালিমা দলের সামনেও সুযোগ থাকবে সোনা জিতে অলিম্পিকের ছাড়পত্র পাওয়ার।

ভারতের পুল বি গ্রুপে আছে। ভারতের সঙ্গে আছে জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং উজবেকিস্তান।

এশিয়ান গেমস মহিলা হকিতে ভারত একবারই সোনা জিতেছে ১৯ ৮২-র দিল্লি এশিয়াডে। এবার জাপানে শালিমারা কি পারবেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে?

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande