ডলি সেন স্মৃতি টেবল টেনিসে চ্যাম্পিয়ন শ্রীহা ও আয়ুষ্মান
কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : রবিবার বালিগঞ্জ ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ডলি সেন স্মৃতি টেবল টেনিস প্রতিযোগিতার ফাইনাল পর্ব। দিনভর ওই প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়দের মধ্যেই ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা। বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে প্রতিদ্বন
রবিবার ছুটির দিনে আয়োজিত অনুষ্ঠানের দৃশ্য


কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : রবিবার বালিগঞ্জ ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ডলি সেন স্মৃতি টেবল টেনিস প্রতিযোগিতার ফাইনাল পর্ব। দিনভর ওই প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়দের মধ্যেই ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা। বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা শেষে ফাইনালে উঠে আসে একাধিক প্রতিভাবান খেলোয়াড়।

উল্লেখ্য, ৯ বছর বয়সি মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয় শ্রীহা দত্ত। ফাইনালে আধ্যা ঘোষকে পরাজিত করে সে খেতাব দখল করে। সমান বয়সের ছেলেদের বিভাগে সেরার খেতাব জিতেছে আয়ুষ্মান দাস। ফাইনালে ইশান সাহাকে হারিয়ে যদিও এদিন খেতাব জিতেছে আয়ুষ্মান।

এদিকে, এছাড়াও প্রতিযোগিতার অন্যান্য বিভাগে সাফল্য পেয়েছে তুশিতা দাস, আরহা মোহান্ত, অনুষ্কা সিদ্ধান্ত, দীপাংশু পণ্ডিত, কৃতিকা বোস এবং অর্চিষ্মান সেন। তাঁদের লড়াইও দর্শকদের নজর কেড়েছে।এদিন যদিও ফাইনাল শেষে বিজয়ী ও কৃতি প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন টেবল টেনিস কোচ মিহির ঘোষ এবং রবি চ্যাটার্জি। আয়োজকদের তরফে জানানো হয়েছে যে, নবীন খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক মঞ্চে সুযোগ দেওয়ার সঙ্গে তাঁদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই এই প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande