মেসির দুর্দান্ত গোলে মায়ামি এগিয়ে থাকার পরও শেষ সময়ের গোলে ম্যাচ ড্র
মায়ামি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): শীর্ষে থাকা ন্যাশভিল এসসির সঙ্গে জয়টা খুবই জরুরি ছিল ইন্টার মায়ামির। সেই সম্ভাবনাও জাগিয়েছিল লিওনেল মেসির গোল। কিন্তু শেষে ন্যাসভিলের দে পলের গোল জয় পেতে দিল না মায়ামিকে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দলের ম্যাচ ড্
মেসির দুর্দান্ত গোলে মায়ামি এগিয়ে থাকার পরও শেষ সময়ের গোলে ম্যাচ ড্র


মায়ামি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): শীর্ষে থাকা ন্যাশভিল এসসির সঙ্গে জয়টা খুবই জরুরি ছিল ইন্টার মায়ামির। সেই সম্ভাবনাও জাগিয়েছিল লিওনেল মেসির গোল। কিন্তু শেষে ন্যাসভিলের দে পলের গোল জয় পেতে দিল না মায়ামিকে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দলের ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে।

মেজর লিগ সকারে রবিবার ভোরে শেষ হওয়া ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-১ গোলে এগিয়ে ছিল মায়ামিই। কিন্তু যোগ করা সময়ে সমতা ফেরায় ন্যাশভিল।

ম্যাচের শুরু আর শেষে ন্যাশভিলের হয়ে গোল দুটি করেন স্যাম সারিজ। চলতি লিগে এই ইংলিশ স্ট্রাইকারের গোল হলো ১৫টি।

আর মেসির গোল ছাড়া মায়ামির অন্য গোলটি ছিল আত্মঘাতী। এবারের লিগে এখনও পর্যন্ত আর্জেন্টাইন জাদুকরের গোল হলো ১৯টি। মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ৯৯টি।

ইস্টার্ন কনফারেন্সে দুই দলের পয়েন্টের ব্যবধান তাই রয়ে গেল ৯। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট ন্যাশভিলের, ৪৫ মায়ামির।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande