প্রয়াত মেজর ধ্যানচাঁদের পুত্র রাজকুমার, হকি মহলে গভীর শোকপ্রকাশ
কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : প্রয়াত হলেন কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের পুত্র রাজকুমার। তাঁর প্রয়াণে ক্রীড়ামহলে নেমে এসেছে শোকের ছায়া। বাবার মতোই খেলাধুলার সঙ্গে গভীর ভাবে যুক্ত ছিলেন রাজকুমার। উল্লেখ্য, বাংলার প্রতিনিধিত্ব করার পাশাপ
হকির যাদুকর ধ্যানচাঁদের পুত্র রাজ কুমার


কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : প্রয়াত হলেন কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের পুত্র রাজকুমার। তাঁর প্রয়াণে ক্রীড়ামহলে নেমে এসেছে শোকের ছায়া। বাবার মতোই খেলাধুলার সঙ্গে গভীর ভাবে যুক্ত ছিলেন রাজকুমার। উল্লেখ্য, বাংলার প্রতিনিধিত্ব করার পাশাপাশি ইস্টার্ন রেলের হয়েও খেলেছেন তিনি।

প্রসঙ্গতঃ মেজর ধ্যানচাঁদ ভারতীয় হকির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কৃতিত্ব ও অবদানের কথা ক্রীড়াজগতের মানুষের কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। সেই কিংবদন্তি ক্রীড়াবিদের পুত্র রাজকুমারও নিজের খেলোয়াড়ি জীবনে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন। ইস্টার্ন রেলের হয়ে তাঁর ক্রীড়াক্ষেত্রে অবদানও ছিল উল্লেখযোগ্য।

প্রসঙ্গতঃ রাজকুমারের প্রয়াণে তাঁর পরিবার, সতীর্থ এবং ক্রীড়ামহলের বহু মানুষ শোকাহত। তাঁর চলে যাওয়া ক্রীড়াজগতের কাছে এক অপূরণীয় ক্ষতি। তাঁর স্মৃতি আগামীদিনেও সহকর্মী ও ক্রীড়াপ্রেমীদের মনে অমলিন হয়ে থাকবে।

রবিবার হকি বেঙ্গল এর তরফেও তাঁর আত্মার শান্তি কামনা করা হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে, বাংলা তথা পশ্চিমবঙ্গের হকি সংগঠনের পক্ষ থেকে ভারত মালিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন ।সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande